Bartaman Logo
৭ জুন, ২০২৬

২৭ এপ্রিল সিকিম সফরে মোদি, পর্যটকদের গ্যাংটক ছাড়ার নির্দেশ

আগামী ২৭ এপ্রিল, সোমবার সিকিম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদি। আর সেই কারণেই সব পর্যটককে গ্যাংটক ছাড়ার নির্দেশ দিল সিকিম সরকার।

২৭ এপ্রিল সিকিম সফরে মোদি, পর্যটকদের গ্যাংটক ছাড়ার নির্দেশ
  • ২৫ এপ্রিল, ২০২৬ ০৪:০০

গ্যাংটক: আগামী ২৭ এপ্রিল, সোমবার সিকিম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদি। আর সেই কারণেই সব পর্যটককে গ্যাংটক ছাড়ার নির্দেশ দিল সিকিম সরকার। আগামী ২৮ এপ্রিল, মঙ্গলবার সকাল ৬টার মধ্যে তাঁদের শহর ছাড়তে হবে। সোমবার গ্যাংটকে একটি রোড শো করবার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। পরদিন পালজোর স্টেডিয়ামে সিকিম রাজ্যের ৫০ বছর পূর্তির অনুষ্ঠানে তিনি যোগ দেবেন। সেই অনুষ্ঠানের নিরাপত্তা সংক্রান্ত কারণে পর্যটকদের গ্যাংটক ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে সেরাজ্যের সরকার। শুক্রবার প্রধানমন্ত্রীর সফরের প্রস্তুতি পর্ব খতিয়ে দেখতে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন সিকিমের মুখ্যসচিব টি তেলাং। গোটা অনুষ্ঠানের প্রস্তুতির পাশাপাশি প্রধানমন্ত্রীর নিরাপত্তার বিষয়টিও তিনি খতিয়ে দেখেন। 

Advertisement
সম্পর্কিত সংবাদ