Bartaman Logo
১৩ সেপ্টেম্বর, ২০২৬

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে কথা মোদির, সমুদ্রপথ খোলার বিষয়ে আলোচনা

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে শনিবার ফোনে কথা বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পেজেশকিয়ানকে ইদ ও নওরোজের শুভেচ্ছা জানান তিনি।

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে কথা মোদির, সমুদ্রপথ খোলার বিষয়ে আলোচনা
  • ২২ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে শনিবার ফোনে কথা বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পেজেশকিয়ানকে ইদ ও নওরোজের শুভেচ্ছা জানান তিনি। উত্সবের মরশুমেই পশ্চিম এশিয়ায় শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি ফিরবে বলে আশাপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। এদিন পশ্চিম এশিয়ায় সমুদ্রপথ খোলা রাখা ও সেখান দিয়ে মসৃণভাবে জাহাজ চলাচল নিশ্চিত করার বিষয়ে কথা হয়েছে দুজনের। পশ্চিম এশিয়ার একাধিক গুরুত্বপূর্ণ পরিকাঠামোয় হামলার নিন্দা করেন প্রধানমন্ত্রী। পরে এক্স হ্যান্ডলে মোদি লেখেন, ‘প্রেসিডেন্ট ডঃ মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে কথা বলেছি। জাহাজ চলাচলের স্বাধীনতা ও জলপথগুলি খোলা রাখার বিষয়ে কথা হয়েছে।’ ইরানে বসবাসরত ভারতীয়দের সুরক্ষার বিষয়টি নিশ্চিত করার জন্যও পেজেশকিয়ানকে ধন্যবাদ দিয়েছেন মোদি। ইরান সহ পুরো পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি সম্পর্কে মোদিকে অবহিত করেছেন ইরানের প্রেসিডেন্ট। ২৮ ফেব্রুয়ারি ইরানের সঙ্গে আমেরিকা ও ইজরায়েলের সংঘাত শুরু হওয়ার পর দ্বিতীয়বার পেজেশকিয়ানের সঙ্গে কথা বললেন মোদি। ভারতের বিদেশ মন্ত্রক সূত্রে খবর, আলোচনা ও কূটনীতির মাধ্যমেই পশ্চিম এশিয়ার বর্তমান সংঘাত বন্ধ করা যাবে বলেই মনে করছে নয়াদিল্লি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ