Bartaman Logo
৯ জুন, ২০২৬

কানাডা সহ তিন দেশ সফরে মোদি

অপারেশন সিন্দুরের পর প্রথম বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জি৭ সম্মেলনের আয়োজক কানাডার পাশাপাশি সাইপ্রাস ও ক্রোয়েশিয়াতেও যাবেন তিনি। শনিবার এমনটাই জানিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক।

কানাডা সহ তিন দেশ সফরে মোদি
  • ১৫ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: অপারেশন সিন্দুরের পর প্রথম বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জি৭ সম্মেলনের আয়োজক কানাডার পাশাপাশি সাইপ্রাস ও ক্রোয়েশিয়াতেও যাবেন তিনি। শনিবার এমনটাই জানিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক। তথ্যাভিজ্ঞ মহলের মতে, কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর আমলে খালিস্তানি ইস্যুতে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক তলানিতে ঠেকেছিল। বর্তমানে সেখানে মসনদ বদলেছে। মার্ক কার্নির নয়া সরকার নয়াদিল্লির সঙ্গে বিরোধ মেটাতে তৎপর। এই আবহে ১৬-১৭ জুন জি৭ সম্মেলনে মোদিকে আমন্ত্রণ জানিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী। যা রাজনৈতিক ও কূটনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। পাশাপাশি, ওই আন্তর্জাতিক মঞ্চ ব্যবহার করে সন্ত্রাসবাদের মদতদাতা পাকিস্তানকে ফের বেআব্রু করার সুযোগ পাবেন মোদি। সেইসঙ্গে নিরাপত্তা, সুরক্ষা, প্রযুক্তি, উদ্ভাবন সহ বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে ভারতের অবস্থানও তুলে ধরবেন তিনি। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ