Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

আধুনিকীকরণ প্রকল্প ছোট শহরগুলির জন্য

জেলায় জেলায় বিভিন্ন শহরের পরিকাঠামো উন্নয়নে বিশেষ জোর দেওয়ার ঘোষণা হল বৃহস্পতিবারের অন্তর্বর্তী বাজেটে।

আধুনিকীকরণ প্রকল্প ছোট শহরগুলির জন্য
  • ৬ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জেলায় জেলায় বিভিন্ন শহরের পরিকাঠামো উন্নয়নে বিশেষ জোর দেওয়ার ঘোষণা হল বৃহস্পতিবারের অন্তর্বর্তী বাজেটে। বলা হয়েছে, এই শহরগুলির আধুনিকীকরণ হবে। তা একদিকে বাসিন্দাদের আরও স্বাচ্ছন্দ্য দেবে। হবে ব্যবসাবান্ধব ও পরিবেশবান্ধব। সুষ্ঠু ডিজিটাল ‌ইনফ্রাস্ট্রাকচারও তৈরি হবে। তবে শুধু নগরায়ণ নয়, গোটা রাজ্যেই পরিকাঠামোর উন্নতিতে মূলধনী ব্যয় এবারের বাজেটে বাড়িয়েছেন অর্থদপ্তরের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

Advertisement

এদিন চন্দ্রিমাদেবী জানান, হাওড়া, ডায়মন্ডহারবার, দুর্গাপুর, বর্ধমান, বোলপুর, কৃষ্ণনগর, বারাসত, রায়গঞ্জ, শিলিগুড়ি, বহরমপুর, মালদহ, কল্যাণী, শ্রীরামপুর, অন্ডাল, বাঁকুড়া, পুরুলিয়া, দীঘা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, নিউটাউনের এনকেডিএ এলাকা, গঙ্গারামপুর, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং দার্জিলিংয়ের জন্য এই আধুনিকীকরণ প্রকল্প নেওয়া হচ্ছে। এখানকার বাসিন্দাদের কোনও অসুবিধায় না ফেলে কীভাবে প্রকল্পের বাস্তবায়ন করা যায়, তার জন্য একটি কমিটি তৈরি করা হবে। চলতি বছরের মধ্যে ওই কমিটি সার্ভের কাজ শেষ করবে এবং সরকারের কাছে রিপোর্ট জমা করবে।

এবারের বাজেটে মূলধনী খাতে ব্যয়বরাদ্দ ৮৬ হাজার ৫৩৩ কোটি টাকা। গতবছর এই অঙ্ক ছিল ৭২ হাজার ৮১৯ কোটি টাকা। এবারের বরাদ্দ থেকে সাধারণ মূলধনী খরচের সংস্থান রাখা হয়েছে ১ হাজার ৪৬৬ কোটি টাকা। সামাজিক খাতে সেই খরচ হবে ১৮ হাজার ২৫১ কোটি টাকা। রাজ্যের অর্থনৈতিক উন্নয়ন খাতে ধরা হয়েছে প্রায় ২১

হাজার ৬০০ কোটি। এছাড়া ঋণ পরিশোধে খরচ হবে ৪৪ হাজার ৬০৭ কোটি টাকা।

Advertisement
সম্পর্কিত সংবাদ