Bartaman Logo
৪ জুন, ২০২৬

ব্রাজিলীয় ফোটোগ্রাফারের তোলা মডেলের ছবি ৪ লক্ষ ডাউনলোড

রূপসী এক তরুণীর ছবি। হরিয়ানার বিধানসভা নির্বাচনে যিনি ১০টি পৃথক বুথের ভোটার তালিকায় অন্তত ২২ বার তাঁর নাম রয়েছে। রাহুল গান্ধী দাবি করেছেন তিনি একজন ব্রাজিলিয়ান মডেল।

ব্রাজিলীয় ফোটোগ্রাফারের তোলা মডেলের ছবি ৪ লক্ষ ডাউনলোড
  • ৬ নভেম্বর, ২০২৫ ০৪:০০

নয়াদিল্লি: রূপসী এক তরুণীর ছবি। হরিয়ানার বিধানসভা নির্বাচনে যিনি ১০টি পৃথক বুথের ভোটার তালিকায় অন্তত ২২ বার তাঁর নাম রয়েছে। রাহুল গান্ধী দাবি করেছেন তিনি একজন ব্রাজিলিয়ান মডেল। ‘ভুয়ো’ ভোটার হিসেবে তাঁর ছবি পরিচয়পত্রে ব্যবহার করা হয়েছে। তবে সেই মডেলের নাম কী, তিনি কোথায় থাকেন, তার সবটাই রহস্যাবৃত। এটুকু জানা গিয়েছে, ছবিটি অন্তত আট বছর আগেকার। আর সেটি তুলেছিলেন ব্রাজিলীয় ফোটোগ্রাফার ম্যাথিউস ফেরেরো। যদিও যাঁর ছবি তিনি তুলেছিলেন, সেই তরুণীর নাম জানা যায়নি। 

Advertisement

২০১৭ সালের ২ মার্চ। ফেরেরোর তোলা সেই রহস্যময়ীর ছবি ‘আনস্প্ল্যাশ’ এবং ‘পেক্সেল’ নামে দুই ফোটোগ্রাফি ওয়েবসাইটে ভাইরাল হয়। আদতে ওই দু’টি পোর্টাল বিভিন্ন ফোটোগ্রাফারদের ছবি সংগ্রহ করে রাখার জায়গা। সেখান থেকে যে কেউ সেই মডেলদের ছবি ডাউনলোড করতে পারেন। তবে কোনও মডেলেরই নাম, পরিচয় ওই ওয়েবসাইটে দেওয়া নেই। আট বছর আগে ফেরেরোর পোস্ট করা ওই মডেলের ছবিরও নাম-পরিচয় অজানা। যদিও সাদা টি-শার্ট আর ডেনিম জ্যাকেট পরিহিতা ওই ছবি অন্তত ৪ লক্ষ বার ডাউনলোড করা হয়েছে। শুধু হরিয়ানায় ‘ভুয়ো’ ভোটারের পরিচয়পত্রেই নয়, গত আট বছরে নানা সময়ে নানা ধরনের বিজ্ঞাপন ও প্রতিবেদনে ওই মডেলের ছবি ব্যবহার করা হয়েছে। হিন্দি ও ইংরাজি মিলিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই সেগুলি রূপচর্চার নানা বিষয়। আবার সোশ্যাল মিডিয়াতেও বহু ইউজার নিজেদের অ্যাকাউন্টে ওই মডেলের ছবি প্রোফাইল পিকচার হিসেবে ব্যবহার করেছেন। 

সম্পর্কিত সংবাদ