Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

কুম্ভমেলার ভাইরাল গার্ল ‘প্রাপ্তবয়স্ক’, স্বামীর ট্রানজিট জামিন মঞ্জুর

কেরল হাইকোর্টে ভাইরাল গার্ল মোনালিসার জামিন মঞ্জুর। বিয়ের সময় নাবালিকা অভিযোগ খারিজ, ফরমানের ট্রানজিট জামিন। বিস্তারিত পড়ুন।

কুম্ভমেলার ভাইরাল গার্ল ‘প্রাপ্তবয়স্ক’, স্বামীর ট্রানজিট  জামিন মঞ্জুর
  • ৪ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

তিরুবনন্তপুরম: কেরল হাইকোর্টে স্বস্তি পেলেন কুম্ভমেলার ‘ভাইরাল গার্ল’ মোনালিসা ভোঁসলে। গত মার্চ মাসে মহম্মদ ফরমান নামে এক যুবকের সঙ্গে বিয়ে হয় তাঁর।  এরপরই ফরমানের বিরুদ্ধে অপহরণের অভিযোগ দায়ের করেন মোনালিসার বাবা। অভিযোগ, বিয়ের সময় তাঁর মেয়ে নাবালিকা ছিল। বুধবার সেই দাবি খারিজ করে দিল কেরল হাইকোর্ট। আদালত জানায়, প্রাথমিকভাবে মনে হচ্ছে যে মোনালিসা প্রাপ্তবয়স্ক। একইসঙ্গে ফরমানের একমাসের ট্রানজিট জামিনও মঞ্জুর করা হয়। এর মাধ্যমে মধ্যপ্রদেশের আদালতে গিয়ে অন্তবর্তী জামিনের আরজি জানাতে পারবেন তিনি। নির্দেশে আদালত জানিয়েছে, ‘একমাসের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত প্রথম আবেদনকারীকে (ফরমান) গ্রেপ্তার করা যাবে না।’ এদিন মধ্যপ্রদেশ পুলিশের হয়ে আদালতে সওয়াল করেন ভারতের অতিরিক্ত সলিসিটর জেনারেল এস ভি রাজু। তাঁর দাবি ভুয়ো জন্ম শংসাপত্র দেখিয়েছিলেন মোনালিসা। সেই দাবি অবশ্য নাকচ করে দেন বিচারপতি কৌসর ইডাপ্পাগথ। তিনি জানান, শংসাপত্রে জন্ম তারিখ ১ জানুয়ারি ২০০৮ দেওয়া রয়েছে। তাই প্রাথমিকভাবে আবেদনকারীকে প্রাপ্তবয়স্ক হিসাবেই ধরে নিতে হবে। আদালত জানিয়েছে, বিষয়টি তদন্ত সাপেক্ষ। জন্ম শংসাপত্রের পাশাপাশি ভোটার কার্ড ও ব্যাংকের পাসবুক জমা করেছেন দ্বিতীয় আবেদনকারী (মোনালিসা)। তা দেখে মনে হচ্ছে, আবেদনকারী প্রাপ্তবয়স্ক। প্রথম আবেদনকারীর সঙ্গে বিবাহ সংক্রান্ত হলফনামাও জমা দিয়েছেন তিনি।’ সম্প্রতি কেরল হাইকোর্টে জামিনের আরজি জানান মোনালিসা ও ফরমান। যুগলের দাবি, মধ্যপ্রদেশে তাঁদের প্রাণ সংশয় রয়েছে। ভিন ধর্মের বিবাহের করার জন্য মৌলবাদীরা তাঁদের খুন করতে পারে। একইসঙ্গে গ্রেপ্তারি থেকে রক্ষাকবচ না পেলে মধ্যপ্রদেশে গিয়ে আইনজীবীর পরামর্শ নেওয়া সম্ভব নয়। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ