নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মাওবাদী নেতা কিশোর ওরফে সব্যসাচী গোস্বামীর বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করল এনআইএ। এনআইএ’র গোয়েন্দারা বৃহস্পতিবার রাঁচিতে সিপিআই (মাওবাদী) দলের কেন্দ্রীয় কমিটির সদস্য কিশোরের বিরুদ্ধে এই সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করেছেন। এরাজ্যের সোদপুরের বাসিন্দা সব্যসাচীর কাঁধে বাংলা, ঝাড়খণ্ড অসম সহ উত্তর-পূর্ব ভারতের একাধিক রাজ্যে মাওবাদী সংগঠন বিস্তারের দায়িত্বে ছিল।



