Bartaman Logo
২৭ মে, ২০২৬

মাও যোগে গ্রেপ্তার

মাও যোগে গ্রেপ্তার
  • ৬ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিষিদ্ধ মাওবাদীদের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ঝাড়খণ্ড থেকে একজনকে গ্রেপ্তার করল এনআইএ। ধৃতের নাম বাচ্চা সিং ওরফে বাচ্চা বাবু সিং। আদতে রাজ্যের বোকারো জেলার গোবিন্দপুর (এম)-এর বাসিন্দা বাবু সিং মাওবাদীদের জন্য অর্থ সংগ্রহ করেন বলে তদন্তকারীদের দাবি। গত শুক্রবার গ্রেপ্তার করা হয় তাঁকে। জাতীয় তদন্তকারী সংস্থার দাবি, নিষিদ্ধ মজদুর সংগঠন সমিতি (এমএসএস)-র সম্পাদক বাবু সিং। ২০২২ সালের জুলাই মাসে সংগঠনের পলিটব্যুরো সদস্য মিসির বেসরার সঙ্গে দেখা করতে যাওয়ার পথে চাঁইবাসায় গ্রেপ্তার করা মাওবাদীদের তিন ক্যাডার। সেই সূত্র ধরে বাবু সিংয়ের নাগাল পায় এনআইএ।
Advertisement
সম্পর্কিত সংবাদ