Bartaman Logo
৩১ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

জার্সির নকশা বদলাতে হবে মো সালাহদের

বিশ্বকাপে জার্সি বিতর্ক চলছেই। হাইতির পর এবার মিশরকেও জার্সির নকশা পরিবর্তনের নির্দেশ দিল ফিফা। আসলে বিশ্বকাপজয়ী দেশগুলোই জার্সিতে স্টার ব্যবহার করতে পারে।

জার্সির নকশা বদলাতে হবে মো সালাহদের
  • ১৪ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ওয়াশিংটন: বিশ্বকাপে জার্সি বিতর্ক চলছেই। হাইতির পর এবার মিশরকেও জার্সির নকশা পরিবর্তনের নির্দেশ দিল ফিফা। আসলে বিশ্বকাপজয়ী দেশগুলোই জার্সিতে স্টার ব্যবহার করতে পারে। সেই কারণেই পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের জার্সিতে ৫টি তারা দেখা যায়। আর্জেন্তিনা ব্যবহার করে ৩টি তারা। কিন্তু মিশরের সেভেন স্টার জার্সিতে বেঁকে বসেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। আফ্রিকান কাপ অব নেশনসে সাতবারের বিজয়ী মিশর। তাই বিশ্বকাপে তারা ব্যবহারের নিয়ম নেই। অতএব জার্সি বদলাতে হচ্ছে মো সালাহদের। পাশাপাশি লাল জার্সিতে সোনালি রংয়ে ফুটবলারদের নাম লেখা। প্রীতি ম্যাচে এই জার্সিই পরেছিল নীল নদের দেশ। নাম বুঝতে পারেননি অনেকেই। অভিযোগ পেয়ে তাই দ্রুত পদক্ষেপ নিল ফিফা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ