Bartaman Logo
১৫ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

মাঞ্ঝা নদীর ২ অবৈধ সেতু গুড়িয়ে দেওয়ার নির্দেশ

নকশালবাড়ি ব্লকের হাতিঘিষার বীরসিংজোতে মাঞ্ঝা নদীতে অবৈধ হিমপাইপের দু’টি সেতু গুড়িয়ে দেওয়ার নির্দেশ জারি করল সেচদপ্তর। ওই এলাকায় জমি প্লটিং করতে মাঞ্ঝা নদীতে হিমপাইপ দিয়ে সেতু বানিয়েছিল জমি মাফিয়ারা।

মাঞ্ঝা নদীর ২ অবৈধ সেতু গুড়িয়ে দেওয়ার নির্দেশ
  • ২১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, নকশালবাড়ি: নকশালবাড়ি ব্লকের হাতিঘিষার বীরসিংজোতে মাঞ্ঝা নদীতে অবৈধ হিমপাইপের দু’টি সেতু গুড়িয়ে দেওয়ার নির্দেশ জারি করল সেচদপ্তর। ওই এলাকায় জমি প্লটিং করতে মাঞ্ঝা নদীতে হিমপাইপ দিয়ে সেতু বানিয়েছিল জমি মাফিয়ারা। তারমধ্যে একটি সেতু নির্মাণ শেষ হয়ে গিয়েছিল। অপরটির নির্মাণকাজ চলছিল। তবে বিষয়টি নিয়ে শোরগোল হতেই নড়েচড়ে বসে ব্লক প্রশাসন।
Advertisement
বুধবার নকশালবাড়ি ভূমিদপ্তরের রাজস্ব আধিকারিক এলাকাটি পরিদর্শন করেন। এরপর ভূমিদপ্তর থেকে সেচদপ্তরে অভিযোগ জানানো হয়। বৃহস্পতিবার সেতু দুটি গুড়িয়ে দেওয়ার জন্য সেচদপ্তর একটি নোটিশ জারি করে। নকশালবাড়ির বিএলআরও দেবরাজ বাগ বলেন, বিষয়টি নিয়ে অভিযোগ পেয়ে ভূমিদপ্তরের আধিকারিকরা ওই এলাকাটি পরিদর্শন করেন। বিষয়টি বিডিও এবং সেচদপ্তরে জানানো হয়। সেইমত সেতু দু’টি ভেঙে ফেলার জন্য সেচদপ্তর পদক্ষেপ নিয়েছে।
সেচদপ্তরের এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার প্রিয়ম গোস্বামী বলেন, ওখানে মাঞ্ঝা নদীর শাখায় দুটি অবৈধ সেতুর নির্মাণ রয়েছে। যা খতিয়ে দেখে  থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিস ও প্রশাসনকে তা গুড়িয়ে দিতে বলা হয়েছে। 
ওই এলাকার লালপুল ক্যানেলের জনপ্রিয়তা জেরে শিলিগুড়ি মহাকুমা পরিষদ পর্যটনকেন্দ্র গড়তে চায়। এজন্য ক্যানেল সংলগ্ন কৃষি জমিগুলিতে প্লটিং করে বিক্রির ছক করেছিল জমি মাফিয়ারা। তবে রাস্তা না থাকায় নদীর উপর অবৈধভাবে হিউমপাইপ দিতে ২০ফুটের রাস্তা করে নিচ্ছেন জমি মাফিয়ারা। তবে এলাকায় কাউকে না পাওয়ায় কারও বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে পারেনি সংশ্লিষ্ট দপ্তর।
Advertisement
সম্পর্কিত সংবাদ