Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

মঞ্চে সোনুর চোট

মঞ্চে সোনুর চোট
  • ৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
মঞ্চে পারফর্ম করতে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন সঙ্গীতশিল্পী সোনু নিগম। সম্প্রতি পুণের একটি অনুষ্ঠানে এই ঘটনা ঘটেছে। সোশ্যাল মিডিয়ায় অসুস্থতার কথা জানিয়েছেন সোনু স্বয়ং। তিনি জানান, মঞ্চে পারফর্ম করার সময় শিঁরদাড়ায় চোট পান। হঠাৎই পিঠে ব্যথা শুরু হয় গায়কের। প্রথমে পেশির সমস্যা ভেবে তিনি গুরুত্ব দেননি। কিন্তু কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতির অবনতি হয়। ব্যথায় কাবু সোনু মঞ্চ থেকে নেমে যেতে বাধ্য হন। একটি ভিডিও বার্তায় সোনু বলেন, ‘গান গাওয়ার সময় নাচতেও হয়। সেটা করতে গিয়েই টান ধরেছে বলে মনে হয়েছিল। আপাতত সামলে নিয়েছি। দেবী সরস্বতীর কৃপায় আমি উতরে গিয়েছি।’ আপাতত কিছুদিন বিশ্রামে থাকবেন গায়ক। তাঁর চোট সারতে কিছুটা সময় লাগবে। গোটা ঘটনায় সোনুর পেশাদারিত্বের প্রশংসা করেছেন অনুরাগীরা।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ