সংবাদদাতা, বর্ধমান: মন্তেশ্বর থানার ভোজপুরে কীটনাশক খেয়ে এক যুবক আত্মঘাতী হয়েছেন। মৃতের নাম সন্দীপ হাজরা(৩১)। বৃহস্পতিবার বিকেলে বাড়িতে তিনি কীনটাশক খান। তাঁকে মন্তেশ্বর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখান থেকে তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। সাংসারিক অশান্তির কারণে তিনি আত্মঘাতী হয়েছেন বলে পরিবারের দাবি।
Advertisement
গলসিতে আগুনে পুড়ে বধূর মৃত্যু: গলসি থানার কোঙারপুরে অগ্নিদগ্ধ হয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মৃতার নাম মুরাতিয়া মাহাত(৩১)। বুধবার দুপুরে বাড়িতে তিনি অগ্নিদগ্ধ হন। তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার ভোরে তিনি মারা যান। রান্না করার সময় উনুনের আগুন থেকে তিনি পুড়ে যান বলে পরিবারের দাবি।
সিঁড়ি থেকে পড়ে মৃত্যু: বীরভূমের জয়দেবে সিঁড়ি থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃতের নাম জয়দেব বাগদি ওরফে কার্তিক(৪৬)। তিনি পেশায় রংমিস্ত্রি ছিলেন। বৃহস্পতিবার দুপুরে জয়দেবে একটি বাড়িতে রঙের কাজ করছিলেন। সেই সময় সিঁড়ি থেকে তিনি আচমকা পড়ে যান। তাতে তিনি গুরুতর জখম হন। তাঁকে সিউড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে রাতে তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। শুক্রবার ভোরে তিনি মারা যান।