Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

মানুষ সমর্থন করলে বদলে দেব দার্জিলিং পাহাড়: বিমল

মানুষ সমর্থন করলে বদলে দেব দার্জিলিং পাহাড়: বিমল
  • ২১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, দার্জিলিং: আমাকে মানুষ সমর্থন করলে বদলে দেব দার্জিলিং পাহাড়। সিংমারিতে দলীয় কার্যালয়ে সাংবাদিকদের কাছে একথা বলেন গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুং। তিনি বলেন, দার্জিলিং পাহাড় সহ তরাই ও ডুয়ার্সের মানুষ যদি সহযোগিতা করে, তাহলে ৬ থেকে ৮ মাসের মধ্যে দার্জিলিং বদলে যাবে। আমার মধ্যে সেই ক্ষমতা আছে। পাহাড়, তরাই ও ডুয়ার্সের মাটি সম্পর্কে আমি অবহিত। যদি না হয়, তাহলে আমার নাম বিমল গুরুং নয়। আমি এখানকার প্রতিটি চালক, কৃষক, ফেরিওয়ালাদের সমস্যাগুলি দেখব।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ