Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

মানসিক ভারসাম্যহীন যুবতীকে ধর্ষণের অভিযোগ, ধৃত যুবক

মানসিক ভারসাম্যহীন যুবতীকে ধর্ষণের অভিযোগ, ধৃত যুবক
  • ১০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বনগাঁ: মানসিক ভারসাম্যহীন এক যুবতীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করলো পুলিস। ধৃতের নাম উজ্জ্বল সরকার। সোমবার পেট্রাপোল থানার পুলিস তাকে গ্রেপ্তার করে। যুবকের বাড়ি ওই এলাকাতেই। পুলিস সূত্রে জানা গিয়েছে, মানসিক ভারসাম্যহীন ওই যুবতী স্থানীয় একটি মন্দির সংলগ্ন এলাকায় থাকতেন। দিন কয়েক আগে অভিযুক্ত যুবক তাঁকে ধর্ষণ করে। এরপর থেকে এলাকায় অসংলগ্নভাবে ঘোরাঘুরি করতে থাকেন যুবতী। স্থানীয় এক ব্যক্তি তাঁর কাছে কারণ জানতে চাইলে, তিনি কোনওভাবে তাঁকে ঘটনার কথা জানান। এরপরই থানায় অভিযোগ করেন ওই ব্যক্তি। তার ভিত্তিতে পুলিস যুবককে গ্রেপ্তার করেছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, সোমবার যুবতীর মেডিক্যাল পরীক্ষা করা হয়েছে। বর্তমানে ওই যুবতীকে হোমে পাঠানো হয়েছে। আজ, মঙ্গলবার অভিযুক্তকে আদালতে তোলা হবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ