Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

মণীশ শুক্লা খুন: শুনানি পিছল

মণীশ শুক্লা খুন: শুনানি পিছল
  • ৭ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: স্পেশাল পিপি নিয়োগ না হওয়ায় সোমবারও প্রাক্তন কাউন্সিলার মণীশ শুক্লা খুনের মামলায় সাক্ষ্যদান পর্ব শুরু হল না। এদিন বারাকপুরে দ্বিতীয় অতিরিক্ত জেলা দায়েরা জজ অরিজিৎ মুখোপাধ্যায়ের আদালতে মণীশের বাবা চন্দ্রমণি শুক্লার সাক্ষ্যদান ছিল। সময় মতো তিনি চলেও আসেন। আদালত বসার পরে সরকারি আইনজীবী অশোক সিংহ রায় জানান, এই মামলায় বিচারপর্ব চালানোর জন্য একজন বিশেষ সরকারি আইনজীবী (পিপি) নিয়োগ করা হচ্ছে। তারপর শুনানি হবে। এরপরে বিচারক পরবর্তী দিন ৭ ফেব্রুয়ারি দিন ধার্য করেন। 
Advertisement
পরে সরকারি আইনজীবী অশোক সিংহ রায় বলেন, এই মামলায় স্পেশাল পিপি নিয়োগ হবে। তারপরেই সাক্ষ্যদান পর্ব শুরু হবে। প্রথম সাক্ষী দেবেন চন্দ্রমণি শুক্লা। চন্দ্রমণি শুক্লা বলেন, খুবই দুর্ভাগ্যজনক। পরপর দু’দিন আমার সাক্ষ্য দান পিছিয়ে গেল। অন্য পিপি নিয়োগ করার জন্য গত নভেম্বর 
মাসে আমি চিঠি দিয়েছি, আজ পর্যন্ত তা হল না। 
সম্পর্কিত সংবাদ