নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: আজ মঙ্গলবার থেকে বারাকপুরের এডিজে আদালতে মণীশ শুক্লা খুনের মামলায় সাক্ষ্যদান পর্ব শুরু হওয়ার কথা। প্রথম সাক্ষী তাঁর বাবা চন্দ্রমণি শুক্লা। ইতিমধ্যে তিনি বারাকপুরের বাইরের কোনও সরকারি আইনজীবীকে এই মামলায় যুক্ত করার জন্য ‘এল আর’ কে আবেদন করেছেন। এ ব্যাপারে অবশ্য চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। অশোক সিংহ রায় এই মামলা থেকে অব্যাহতি চেয়েছেন। জেলার সরকারি আইনজীবী শান্তময় বসু বলেছেন, চন্দ্রমণি শুক্লা এল আর কে চিঠি দিয়েছেন। অশোক সিংহ রায়ের চাপ থাকায় তিনি সরে দাঁড়াতে চাইছেন। এ ব্যাপারে এখনও সিদ্ধান্ত হয়নি। প্রসঙ্গত, মণীশ শুক্লা খুনের চার বছর হয়ে গেলেও বিচার পর্ব শুরু হয়নি। এ ব্যাপারে মণীশের বাবা বলেন, দুর্ভাগ্যের বিষয়, একটা চার্জ ফ্রেম করতে চার বছর লেগে গেল। বারাকপুর আদালতের বাইরে কাউকে পিপি করা হোক। দ্রুত গতিতে বিচার প্রক্রিয়া শেষ করার জন্য আবেদন জানাচ্ছি।



