Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

মনরেগার টাকা সরাসরি শ্রমিকদের হাতেই যাক, মন্তব্য হাইকোর্টের প্রধান বিচারপতির

১০০ দিনের কাজের (মনরেগা) টাকা সরাসরি শ্রমিকের হাতে যাক। যাঁরা এই প্রকল্পে কাজ করেন তাঁরা সকলেই দরিদ্র মানুষ। তাই টাকার ব্যবস্থা করাই আমাদের মূল লক্ষ্য। একশো দিনের কাজ সংক্রান্ত মামলায় বুধবার এমনই মন্তব্য করলেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল।

মনরেগার টাকা সরাসরি শ্রমিকদের হাতেই যাক, মন্তব্য হাইকোর্টের প্রধান বিচারপতির
  • ১৫ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা:  ১০০ দিনের কাজের (মনরেগা) টাকা সরাসরি শ্রমিকের হাতে যাক। যাঁরা এই প্রকল্পে কাজ করেন তাঁরা সকলেই দরিদ্র মানুষ। তাই টাকার ব্যবস্থা করাই আমাদের মূল লক্ষ্য। একশো দিনের কাজ সংক্রান্ত মামলায় বুধবার এমনই মন্তব্য করলেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল। 

Advertisement

রাজ্যে বন্ধ থাকা ১০০ দিনের প্রকল্প চালু করতে গতবছর জুন মাসে কেন্দ্রকে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। কোনো কেন্দ্রীয় প্রকল্প অনন্তকালের জন্য ঠান্ডাঘরে পাঠিয়ে দেওয়া যায় না, বলে মন্তব্যও করেছিলেন হাইকোর্টের তৎকালীন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম। ওই রায়ের বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল কেন্দ্র। শীর্ষ আদালতে মামলাটি ওঠে বিচারপতি বিক্রম নাথ ও বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে। শুনানি শেষে ১০০ দিনের টাকা দেওয়া নিয়ে কলকাতা হাইকোর্টের রায়কে বহাল রাখে ডিভিশন বেঞ্চ।  কিন্তু এই সংক্রান্ত আরও একাধিক মামলা রয়েছে কলকাতা হাইকোর্টে। সেই মামলার শুনানিতে বুধবার রাজ্যের তরফে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘কেন্দ্র যে অভিযোগই করুক না কেন সবার আগে টাকা দিতে হবে।’ পালটা কেন্দ্রের ডেপুটি সলিসিটর জেনারেল বলেন, ‘ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ ছিল, দুর্নীতি হয়েছে। দোষীদের শাস্তি ও তদন্ত চালাতে হবে। আর গোটা দুর্নীতির সঙ্গে রাজ্য যে যুক্ত, সেটা প্রমাণিত।’ যদিও দু-পক্ষের সওয়াল-জবাব চলাকালীন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বলেন, ‘যারা মনরেগায় কাজ করেন তাঁরা দরিদ্র। তাই তাঁদের টাকার ব্যবস্থা করাই আমাদের লক্ষ্য। আমরা সবাই চাই ১০০ দিনের কাজের টাকা সরাসরি পৌঁছে যাক শ্রমিকদের হাতে।’ পরবর্তী শুনানি ১৭ ফেব্রুয়ারি।

সম্পর্কিত সংবাদ