নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: স্নাইপার, এম-১৬ রাইফেল, কার্বাইন, গ্রেনেড, আইইডি, লং রেঞ্জ মর্টার সহ মণিপুরে বিপুল অস্ত্রশস্ত্র উদ্ধার করল ভারতীয় সেনা বাহিনী। সেনার অসম রাইফেলস, মণিপুর পুলিস, সিআরপিএফ, এসএসবি’র যৌথ অভিযানে এই সাফল্য এসেছে। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গিয়েছে৩০ ডিসেম্বর থেকে ৩ জানুয়ারি পর্যন্ত ইম্ফল (পশ্চিম), চান্দেল, থৌবাল, কাংপোকপি এবং চূড়াচাঁদপুর জেলার পাহাড়ি ও উপত্যকা অঞ্চলে অভিযান চালানো হয়েছিল।



