Bartaman Logo
২৭ মে, ২০২৬

মণিপুরে নিখোঁজ মেইতেই গোষ্ঠীর তিন শিশু ও তিন মহিলার মৃতদেহ উদ্ধার করল পুলিস

মণিপুরে নিখোঁজ মেইতেই গোষ্ঠীর তিন শিশু ও তিন মহিলার মৃতদেহ উদ্ধার করল পুলিস
  • ১৬ নভেম্বর, ২০২৪ ০০:০০
ইম্ফল, ১৬ নভেম্বর: মণিপুরের জিরিবাম থেকে কয়েকদিন ধরেই নিখোঁজ ছিলেন মেইতেই গোষ্ঠীর তিন শিশু এবং তিনজন মহিলা-সহ মোট ৬ জন। পুলিসের সন্দেহ ছিল, তাদের অপহরণ করেছে কুকি গোষ্ঠীর দুষ্কৃতীরা। তাঁদের খোঁজে শুরু হয়েছিল তল্লাশিও। এর মাঝেই গতকাল, শুক্রবার সন্ধ্যা থেকে আজ, শনিবার সকালের মধ্যে নিখোঁজ তিন শিশু ও তিনজন মহিলার মৃতদেহ উদ্ধার করল পুলিস। অসম-মণিপুর সীমান্তে একটি নদীর ধার থেকে গতকাল সন্ধ্যায় প্রথমে দুই শিশু এবং এক মহিলার মৃতদেহ উদ্ধার করে পুলিস। এরপর আজ, শনিবার ভোরে নিখোঁজ থাকা বাকিদের মৃতদেহও উদ্ধার করা হয়। সূত্রের খবর, মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য অসমের শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয়েছে। গোটা ঘটনার জন্য বিজেপি এবং স্থানীয় প্রশাসনকেই দায়ী করেছে কংগ্রেস। এই বিষয়ে কয়েকদিন আগেই কংগ্রেস সাংসদ বিমল অকোইজাম নিখোঁজদের নিরাপদে উদ্ধার করে আনতে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছিলেন। সোশ্যাল মিডিয়ায় পোস্টে তিনি বলেছিলেন, নিখোঁজদের কিছু হলে সরকারই দায়ী থাকবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ