Bartaman Logo
২৭ মে, ২০২৬

মণিপুরে নিহত যুবকদের শেষকৃত্য

মণিপুরে নিহত যুবকদের শেষকৃত্য
  • ২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
মণিপুরে নিহত ১২ কুকি-জো যুবকের শেষকৃত্য হবে আগামী ৫ ডিসেম্বর। মণিপুরের চুড়াচাঁদপুরে শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানা গিয়েছে। এই ১২ জনের মধ্যে ১০ জনেরই জিরিবামে সিআরপিএফ জওয়ানদের সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয়। গত শনিবার আদিবাসী উপজাতি নেতাদের ফোরাম (আইটিএলএফ)-এর তরফে একটি জরুরি বৈঠক ডাকা হয়। সেখানেই  শেষকৃত্য নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে খবর। এর আগে ফোরাম জানিয়েছিল, পরিবারের কাছে ময়নাতদন্ত রিপোর্ট না পৌঁছনো পর্যন্ত ওই যুবকদের শেষকৃত্য সম্পন্ন হবে না। ফোরাম জানিয়েছে, এই বিষয়ে আইনি মামলা চালিয়ে যাওয়া হবে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ