Bartaman Logo
২৭ মে, ২০২৬

মণিপুর নিয়ে পূর্ণাঙ্গ রিপোর্ট পেশে আরও ৫ মাস দিল কেন্দ্র

মণিপুর নিয়ে পূর্ণাঙ্গ রিপোর্ট পেশে আরও ৫ মাস দিল কেন্দ্র
  • ৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নয়াদিল্লি: মণিপুর হিংসা নিয়ে পূর্ণাঙ্গ রিপোর্ট পেশে আরও পাঁচ মাস সময় দিল কেন্দ্র। ২০২৫ সালের ২০ মের মধ্যে তিন সদস্যের ওই বিশেষ কমিটিকে রিপোর্ট পেশ করতে হবে। মণিপুরে হিংসায় এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ২৫৮ জন। তা নিয়ে আগেই তদন্ত হয়েছে। সেই তদন্তই ঠিকঠাক হয়েছে কি না, নিশ্চিত করতে গত বছরের ২৩ মে গুয়াহাটি হাইকোর্টের প্রধান বিচারপতি 
Advertisement
অজয় লাম্বার নেতৃত্বে তিন সদস্যের কমিটি গঠিত হয়। সেখানে অবসরপ্রাপ্ত আইএএস অফিসার হিমাংশু শেখর দাস এবং অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার অলোক প্রভাকরও রয়েছেন। ওই কমিটি গঠনের দিনেই কেন্দ্রের তরফে বলা হয়েছিল, যথাশীঘ্র সম্ভব ওই রিপোর্ট জমা দিতে হবে। তবে তা যেন ছ’মাসের বেশি না হয়। সময় পেরলেও রিপোর্ট জমা পড়েনি। সেই সময়সীমা আরও বাড়ল।
সম্পর্কিত সংবাদ