Bartaman Logo
২৭ আগস্ট, ২০২৬

মণিপুরে কম্পন

জোড়া ভূমিকম্পে কেঁপে উঠল মণিপুর। রিখটার স্কেলে প্রথমটির তীব্রতা ৫.৭ মাত্রার। এবং দ্বিতীয়টির ৪.১। বুধবার মণিপুরের পাশাপাশি আফটারশকে কেঁপে উঠেছে গোটা উত্তর-পূর্ব ভারত।

মণিপুরে কম্পন
  • ৬ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
জোড়া ভূমিকম্পে কেঁপে উঠল মণিপুর। রিখটার স্কেলে প্রথমটির তীব্রতা ৫.৭ মাত্রার। এবং দ্বিতীয়টির ৪.১। বুধবার মণিপুরের পাশাপাশি আফটারশকে কেঁপে উঠেছে গোটা উত্তর-পূর্ব ভারত। শিলংয়ের আঞ্চলিক সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে, এদিন সকাল ১১টা ৬ নাগাদ ইম্ফল পূর্ব জেলা থেকে প্রায় ৪৪ কিলোমিটার দূরে প্রথম কম্পন অনুভূত হয়। এর উৎস ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১১০ কিলোমিটার গভীরে। অসম, মেঘালয় সহ অন্য রাজ্যেও কমবেশি কম্পন লক্ষ্য করা গিয়েছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ