Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ময়নাগুড়িতে লক্ষ্মীর ভাণ্ডারে ৮ হাজারের বেশি নতুন আবেদন

ময়নাগুড়িতে লক্ষ্মীর ভাণ্ডারে ৮ হাজারের বেশি নতুন আবেদন
  • ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, ময়নাগুড়ি: ময়নাগুড়ি গ্রামীণ ও শহর এলাকায় এবারে দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডারে আট হাজারের উপরে আবেদন জমা পড়েছে। সেসব আবেদনই যাচাই করা শুরু হয়েছে। আবেদনকারীরা শীঘ্রই প্রকল্পের সুবিধা পাবেন বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। 
Advertisement
২৪ জানুয়ারি থেকে শুরু হয়েছিল দুয়ারে সরকার। যা শেষ হয় ১ ফেব্রুয়ারি। ক্যাম্পে জমা পড়া প্রতিটি আবেদনের স্ক্রুটিনি চলছে। ময়নাগুড়ি ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে লক্ষ্মীর ভাণ্ডারে ৩৮৬৫টি আবেদন জমা পড়েছে। অন্যদিকে, পুরসভা জানিয়েছে শহর এলাকায় সংশ্লিষ্ট প্রকল্পে আবেদন জমা পড়েছে ৪৫০০টি। 
ময়নাগুড়ির বিডিও প্রসেনজিৎ কুণ্ডু বুধবার বলেন, দুয়ারে সরকার ক্যাম্পে স্বাস্থ্য সাথী প্রকল্পের সুবিধা নিতে আবেদন জমা পড়েছে প্রায় ২৯০০টি। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পেও আবেদন জমা পড়েছে চার হাজারের কাছাকাছি। 
অন্যদিকে, ময়নাগুড়ি পুরসভা জানিয়েছে স্বাস্থ্য সাথীর জন্য ২৫০টি, বিধবা ভাতার জন্য ১০০টি, বার্ধক্য ভাতার জন্য ৪৫০টি আবেদন জমা পড়েছে। লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন সাড়ে চার হাজার জমা পড়েছে বলে জানান ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার ঝুলন সান্যাল। তিনি বলেন, ময়নাগুড়ি শহরে বাসিন্দা ৩০ হাজার। এখন পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পাচ্ছেন ছ’হাজার মহিলা।  
Advertisement
সম্পর্কিত সংবাদ