Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

মঙ্গলকোটে অগ্নিদগ্ধ হয়ে যুবতীর মৃত্যু

মঙ্গলকোটে অগ্নিদগ্ধ হয়ে যুবতীর মৃত্যু
  • ৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বর্ধমান: মঙ্গলকোট থানার জবগ্রামে অগ্নিদগ্ধ হয়ে এক যুবতীর মৃত্যু হয়েছে। মৃতার নাম পল্লবী দে(২৬)। রবিবার তাঁকে অগ্নিদগ্ধ অবস্থায় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার ভোরে তাঁর মৃত্যু হয়। পরিবারের দাবি, তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন। তাঁর চিকিৎসাও চলছিল। মানসিক অবসাদে তিনি আত্মঘাতী হয়েছেন।
Advertisement
গাংপুরে প্রৌঢ়ের ঝুলন্ত দেহ: শক্তিগড় থানার গাংপুরে এক প্রৌঢ়ের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। মৃতের নাম গৌতম দাস(৫৩)। সোমবার সকালে বাড়িতে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের লোকজন। তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মানসিক অবসাদে তিনি আত্মহত্যা করেছেন বলে পরিবারের দাবি। 
মেমারিতে বৃদ্ধের অস্বাভাবিক মৃত্যু: মেমারি থানার কুচুটে এক বৃদ্ধের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। মৃতের নাম ফেলু রায়(৭৮)। রবিবার রাতে বাড়ি থেকে তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার হয়। তিনি বাড়িতে একাই ছিলেন। অন্যান্যরা আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন। পরিবারের লোকজনের অনুমান, ঘুমন্ত অবস্থায় বিছানা থেকে পড়ে গিয়ে মুখে ও মাথায় চোট লেগেই তাঁর মৃত্যু হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ