Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

মঙ্গলকোটে গেটে-তালায় মল খোলা গেল না প্রাইমারি স্কুল

মঙ্গলকোটে গেটে-তালায় মল খোলা গেল না প্রাইমারি স্কুল
  • ২ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কাটোয়া: দুষ্কৃতীরা পাঁচিল টপকে স্কুলে ঢুকে ভিতরে অসামাজিক কাজকর্ম চালায়। এমনকী স্কুলের শৌচালয়ও নোঙরা করে রেখে দেয় বলে অভিযোগ। তাই শৌচালয়ে তালা ঝুলিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় স্কুল কর্তৃপক্ষ। ফলে আর আগের মতো অবাধে শৌচালয় ব্যবহার করা যাচ্ছিল না। তাই কর্তৃপক্ষকে ‘উচিত শিক্ষা’ দিতে স্কুলের মূল দরজার তালায় মল লেপে দিল দুষ্কৃতীরা। স্কুলগেটের সর্বত্রই মল লেপে দেওয়া হয়েছে। তার জেরে শনিবার সকালে মঙ্গলকোটের লক্ষ্মীপুর এফপি স্কুল খোলাই গেল না। দুর্গন্ধের মধ্যেই স্কুলের বাইরে পড়ুয়াদের নিয়ে দীর্ঘক্ষণ বসে থাকলেন প্রধান শিক্ষক। মিড ডে মিল রান্নাও করা যায়নি। ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
Advertisement
স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, মঙ্গলকোটের লক্ষ্মীপুর এফপি স্কুলের পাঁচিল টপকে রাতভর চলে বাজে আড্ডা। রাতে স্কুল চত্বরে মদ-গাঁজার আসর বসে। এমনকী দুষ্কৃতীরা স্কুলের শৌচালয়ের ভিতরে মলত্যাগ করে চলে যেত। দীর্ঘদিন ধরেই ওই স্কুলে এমন অত্যাচার চলছে। দু’দিন আগেই প্রধান শিক্ষক স্কুলের শৌচালয়ে তালা ঝুলিয়ে দেন। উদ্দেশ্য, শুধুমাত্র স্কুল-পড়ুয়ারাই যাতে শৌচালয় ব্যবহার করতে পারে। ব্যস্‌! এই রাগেই স্কুলকে উচিত শিক্ষা দিতে স্কু঩লের গেটের সামনে মলত্যাগ করে লেপে দেওয়া হয়েছে। তালার ভিতরে পর্যন্ত মল লাগিয়ে দেওয়া হয়েছে। যাতে কেউ স্কুল খুলতে না পারে। এদিন স্কুলে এসে তালায় মল লাগানো দেখে শিক্ষকরা উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান। স্কুল বন্ধই রাখা হয়। দুপুর পর্যন্ত পড়ুয়াদের নিয়ে তাঁরা স্কুলের গেটেই দাঁড়িয়ে থাকেন। মিড ডে মিল রান্না করতে এসে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরাও ফিরে যান। এমন জঘন্য কাজ দেখে অভিভাবকদেরও একাংশও হতবাক। তাঁদের দাবি, পুলিস দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করুক। দৃষ্টান্তমূলক শাস্তি দিক তাদের। শিক্ষাঙ্গনে এমন কার্যকলাপ কখনই কাম্য নয়। 
Advertisement
সম্পর্কিত সংবাদ