Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

মঙ্গলবারও কালনার সরস্বতী পুজোয় উপচে পড়া ভিড়

মঙ্গলবারও কালনার সরস্বতী পুজোয় উপচে পড়া ভিড়
  • ৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কালনা: মঙ্গলবারও কালনার ঐতিহ্যবাহী সরস্বতী পুজোয় মণ্ডপে মণ্ডপে ভিড় উপচে পড়েছে। জনজোয়ার সামাল দিতে পুলিস প্রশাসনকে শহরের কয়েকটি জায়গায় নো-এনট্রি করতে হয়। 
Advertisement
এদিন কালনা শহরের দক্ষিণ বারোয়ারির ‘বাণিজ্যে বসতে লক্ষ্মী’ থিম দেখতে ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়। স্বাধীনতার আগে ও সময়সাময়িক সময়ে বাংলার বাণিজ্য নিয়ে থিম সকলের মন জয় করেছে। সেই সময়ে বাণিজ্যের মুল মাধ্যম ছিল নদী পথ। একটি পুকুরের উপর বিশাল আকারের কাঠ, প্লাইবোর্ড দিয়ে আস্ত একটি  বজরা (বড় নৌকা) তৈরি করে চমক দিয়েছে। তা দেখতে দর্শনার্থীদের লম্বা লাইন পড়ে। মণ্ডপে তৎকালীন কয়েকটি দেশি কোম্পানির জয়যাত্রা ফুটিয়ে তোলা হয়েছে। এবার তাদের বাজেট পনেরো লক্ষাধিক টাকা। ৬ জানুয়ারি পর্যন্ত মণ্ডপ দর্শকদের জন্য রাখা হরে বলে জানা গিয়েছে।
কালনা অধিকারিকপাড়ার যুবক সংঘের এবারের থিম ‘তবু মনে রেখ’। রবীন্দ্রনাথ ঠাকুরের উপর নানা থিম ও মণ্ডপ চত্বরে রবীন্দ্রনাথের সঙ্গীত ও কথায় সৃষ্ট পরিবেশ দর্শকদের মুগ্ধ করেছে। প্রতিমায় নতুনত্ব ও রবীন্দ্র ভাবনা সকলের প্রশংসা কুড়িয়েছে। অন্যদিকে, রাত পোহালেই বৃহস্পতিবার কালনার ঐতিহ্যবাহী সরস্বতী পুজোর জমকালো বিসর্জনের শোভাযাত্রা। তার তোড়জোড় শুরু হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ