Bartaman Logo
১৬ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

ময়নাগুড়িতে কাকাকে মেরে কান ফাটিয়ে দেওয়ার অভিযোগ ভাইপোর বিরুদ্ধে, চাঞ্চল্য

ময়নাগুড়িতে কাকাকে মেরে কান ফাটিয়ে দেওয়ার অভিযোগ ভাইপোর বিরুদ্ধে, চাঞ্চল্য
  • ২২ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, ময়নাগুড়ি: পারিবারিক বিবাদের জেরে কাকাকে মেরে কান ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল ভাইপোর বিরুদ্ধে। আজ, বুধবার সকালে ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির ময়নাগুড়ি শহরের আনন্দনগর পাড়া এলাকায়। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
Advertisement
জানা গিয়েছে, আহত প্রৌঢ়ের নাম তপন মৃধা। তাঁর আর্থিক অবস্থা ভালো নয়। তাই এলাকার কাউন্সিলর তাঁকে একটি ঘর বানিয়ে দিয়েছিলেন। কিন্তু পরবর্তীকালে তপন নিজের ভিটেতেই ফিরে আসেন এবং সেখানে একটি ঘর বানান। এরপরই ভাইপোর সঙ্গে তাঁর বচসা শুরু হয়। অভিযোগ, সেখান থেকে চলে যেতে তপনকে একাধিকবার হুমকিও দেয় তাঁর ভাইপো। কিন্তু আজ তপন অভিযোগ করে, তাঁকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করে তাঁর ভাইপো। তপনের কপালে এবং গালে গুরুতর আঘাত লাগে। এরপরই তিনি ময়নাগুড়ি থানায় অভিযোগ জানান। গোটা ঘটনার তদন্ত হবে বলে আশ্বাস দিয়েছে পুলিস।
Advertisement
সম্পর্কিত সংবাদ