Bartaman Logo
২০ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

ময়নাগুড়ি পুরসভার চেয়ারম্যান প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় পোস্ট

ময়নাগুড়ি পুরসভার চেয়ারম্যান প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় এক নাগরিকের পোস্ট ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে ময়নাগুড়ি শহরে। যদিও ওই বিষয়ে চেয়ারম্যান অনন্তদেব অধিকারী বলেন, এটা রাজনৈতিক চক্রান্ত ছাড়া আর কিছুই নয়।

ময়নাগুড়ি পুরসভার চেয়ারম্যান প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় পোস্ট
  • ১১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, ময়নাগুড়ি: ময়নাগুড়ি পুরসভার চেয়ারম্যান প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় এক নাগরিকের পোস্ট ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে ময়নাগুড়ি শহরে। যদিও ওই বিষয়ে চেয়ারম্যান অনন্তদেব অধিকারী বলেন, এটা রাজনৈতিক চক্রান্ত ছাড়া আর কিছুই নয়। 
Advertisement
ময়নাগুড়ির বাসিন্দা বিক্রমজিৎ গুহ বলেন, আমাদের পুর চেয়ারম্যান অথর্ব, অযোগ্য লোক। চেয়ারম্যান দৌড়ালে উন্নয়ন কাজে গতি আসবে। অথচ উনি যোগ্য নন। তাই সোশ্যাল মিডিয়ায় চেয়ারম্যানের উদ্দেশ্যে কিছু কথা লিখেছি। তাঁর বদলে এক নির্দল কাউন্সিলারকে ওই চেয়ারে যাতে বসানো হয় সেই দাবিও রেখেছি। যদিও ওই নির্দল কাউন্সিলার তুহিনকান্তি চৌধুরী এ ব্যাপারে কিছু বলতে নারাজ। তিনি শুধু এতটুকু বলেছেন, এমন পোস্ট সমর্থনযোগ্য নয়। উল্লেখ্য, ওই ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন— ভুলভাল লোক ময়নগুড়ি পুরসভার চেয়ারম্যান হয়ে বসে আছেন। তুহিনদাকে দলমত নির্বিশেষে ওই চেয়ারে বসানো উচিত।  
Advertisement
সম্পর্কিত সংবাদ