Bartaman Logo
১৫ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

ময়নাগুড়ি নতুন বাজার ওয়েলফেয়ার মৎস্য আড়ত ব্যবসায়ী সমিতির নতুন কমিটি গঠন

ময়নাগুড়ি নতুন বাজার ওয়েলফেয়ার মৎস্য আড়ত ব্যবসায়ী সমিতির নতুন কমিটি গঠন
  • ১৬ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সোমনাথ চক্রবর্তী, ময়নাগুড়ি: বুধবার ময়নাগুড়ির খাগড়াবাড়ি-১ গ্রাম পঞ্চায়েতের সুভাষ ভবনে ময়নাগুড়ি নতুন বাজার ওয়েলফেয়ার মৎস্য আড়ত ব্যবসায়ী সমিতির সম্মেলন অনুষ্ঠিত হয়। এবার এটি দ্বিতীয়তম সম্মেলন ছিল। উপস্থিত ছিলেন পুরসভার কাউন্সিলাররা সহ জনপ্রতিনিধিরা। পাশাপাশি বিভিন্ন আধিকারিকরাও এদিন উপস্থিত ছিলেন। এদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্মেলনের সূচনা হয়। পাশাপাশি নতুন কমিটিও গঠন হয় মৎস্য ব্যবসায়ী সমিতির। 
Advertisement
একসময় ব্যবসায়ীদের একজোট করতে গঠিত হয় এই সমিতি। জানা গিয়েছে, বছর তিনেক আগে মৎস্য ব্যবসায়ীরা একত্রিত হতে বৈঠকের মধ্য দিয়ে এই সমিতি গড়ে তোলেন। বর্তমানে ৫০ জন ব্যবসায়ী রয়েছে সমিতিতে। এদিন সম্মেলনে ময়নাগুড়ি বাজারে মাছের জোগান আরও বৃদ্ধি করা, বাজার কীভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা যায় এবং বাজারের পরিকাঠামো উন্নয়ন নিয়ে মূলত আলোচনা হয়। সম্মেলনে আমন্ত্রিত অতিথিরা বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন। অনুষ্ঠান শেষে দুঃস্থদের সাহায্য করা হয় সমিতির পক্ষ থেকে। জানা গিয়েছে, এদিন যে সমিতি গঠন হয় তাতে সভাপতির দায়িত্ব পান নিখিল দাস, সম্পাদক সুভাষ দাস এবং কোষাধ্যক্ষ ভবেশ দাস। 
সম্পাদক সুভাষ দাস বলেন, মৎস্য ব্যবসায়ীদের যেকোনও সমস্যায় আমরা যাতে একজোট হয়ে তাঁর পাশে দাঁড়াতে পারি, সেই লক্ষ্যেই এই সমিতি গঠন করা হয়েছিল। এবার দ্বিতীয়তম বর্ষ আমাদের এই সম্মেলনের। সম্মেলনের মধ্য দিয়ে আমাদের ব্যবসার কীভাবে উন্নতি করা যায়, সেটা যেমন আলোচনা হয়েছে। পাশাপাশি বাজারের পরিবেশ নিয়েও আলোচনা হয়। আমরা চাইছি, মৎস্য ব্যবসায়ীদের জন্য স্থায়ী শেড নির্মাণ করা হোক। এদিনের সম্মেলন সফল হয়েছে। আমি প্রত্যেক ব্যবসায়ীর শ্রীবৃদ্ধি কামনা করছি। 
Advertisement
সম্পর্কিত সংবাদ