Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

মন্দিরের চুরি যাওয়া বাসন উদ্ধার, ধৃত ১

মন্দিরের চুরি যাওয়া বাসন উদ্ধার, ধৃত ১
  • ৭ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, কল্যাণী: মন্দির থেকে চুরি যাওয়া কাঁসার বাসন উদ্ধার করল হরিণঘাটা থানার পুলিস। ঘটনায় নগরউখরা থেকে গোপাল দাস নামে একজনকে গ্রেপ্তারও করেছে তারা। শুক্রবার রাতে হরিণঘাটার হাড়িপুকুরিয়ার দক্ষিণ দত্তপাড়ায় টগরমনি রায় নামে এক ব্যক্তির বাড়ির উঠোনে থাকা মন্দিরের দরজা ভাঙেন ওই দুষ্কৃতী। তিনি পুজোয় ব্যবহৃত বেশ কিছু কাঁসার বাসন নিয়ে পালান। পরে তদন্তে নেমে পুলিস গোপাল দাস নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে। তাকে জেরা করে চুরির সমস্ত সামগ্রীই উদ্ধার করা হয়।
Advertisement
সম্পর্কিত সংবাদ