Bartaman Logo
২৭ মে, ২০২৬

মন্দিরে পোশাকবিধি

মন্দিরে পোশাকবিধি
  • ২৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
কড়া পোশাকবিধি জারি হল বৃন্দাবনের বাঁকে বিহারি মন্দিরে। নতুন নির্দেশিকায় বলা হয়েছে, মিনি স্কার্ট, হাফ প্যান্ট, নাইট স্যুট বা ছেঁড়া জিনস পরে মন্দিরে প্রবেশ করা যাবে না। ভক্তদের ‘ভদ্র’ পোশাক পরেই মন্দিরে আসতে হবে বলে জানানো হয়েছে নির্দেশিকায়। ইংরেজি নববর্ষের সময় প্রতি বছর বাড়তি ভিড় হয় এই মন্দিরে। তবে ভিনরাজ্য থেকে আসা অনেক ভক্ত ‘রুচিশীল’ পোশাক পরছেন না বলে অভিযোগ মন্দির কর্তৃপক্ষের। এতে মন্দিরের পবিত্রতা ও মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে বলে দাবি। তাই নির্দেশিকা জারি করে পোশাকবিধি নির্দিষ্ট করা হয়েছে।   
Advertisement
সম্পর্কিত সংবাদ