প্রাচীন মহাকালী মন্দিরে ৭৮ লক্ষ টাকা দামের সোনার নেকলেস চুরি। গুজরাতের পাঁচমহল জেলার পাভাগড় পাহাড়ে মন্দির থেকে ওই হারটি চুরি হয়। শেষপর্যন্ত অভিযুক্ত পুলিসের জালে ধরা পড়ল। বুধবার পুলিস জানিয়েছে, চুরির এক সপ্তাহ পর সুরাত থেকে বিদুরভাই ভাসাভা নামে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।



