Bartaman Logo
১৭ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

মুণ্ডুহীন ছাগলের দেহ উদ্ধারে চিতাবাঘের আতঙ্ক বামনডাঙায়

মুণ্ডুহীন ছাগলের দেহ উদ্ধারে চিতাবাঘের আতঙ্ক বামনডাঙায়
  • ২০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, নাগরাকাটা: নাগরাকাটা ব্লকের বামনডাঙা চা বাগানে ফের চিতাবাঘের আতঙ্ক ফিরল। রবিবার বিকেল চারটা নাগাদ বামনডাঙা চা বাগান থেকে একটি ছাগলকে ক্ষতবিক্ষত করে একটি চিতাবাঘ। গত একসপ্তাহে এনিয়ে চারটি ছাগলকে তুলে নিয়ে গেল চিতাবাঘ। দিনেদুপুরে এঘটনায়   আতঙ্ক ছড়িয়ে পড়ে। 
Advertisement
এদিন বিকেলে আচমকা চা বাগানের ফ্যাক্টরি অফিসের কাছে চিতাবাঘের গর্জন শুনতে পান শ্রমিকরা। এরপর লাঠিসোঁটা নিয়ে শ্রমিকরা চা বাগানের ১৯-২০ নম্বর সেকশনে গিয়ে দেখেন মুণ্ডুহীন একটি ছাগলের দেহ পড়ে আছে। ছাগলের মালিকের নাম বসন্ত সাউ। তাঁর বাড়ি স্কুল লাইনে। এর আগে এই চা বাগান থেকে দু’টি চিতাবাঘ বনদপ্তরের পেতে রাখা খাচায় বন্দি হয়েছিল। কিন্তু, তারপর থেকেও যে চিতাবাঘের হামলা কমেনি, এদিনের ঘটনা তা প্রমাণ করে দিল। এদিন বিকেলে খুনিয়া রেঞ্জের বনকর্মীরা এসে ঘটনাস্থল পরিদর্শন করে যান। 
Advertisement
সম্পর্কিত সংবাদ