Bartaman Logo
২৭ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

মিনিবাসের ধাক্কায় বাইক আরোহীর মৃত্যু, জখম ২

মিনিবাসের ধাক্কায় বাইক আরোহীর মৃত্যু, জখম ২
  • ১৮ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, আসানসোল: শুক্রবার বিকেলে বারাবনি থানার বালিয়াপুরে মিনিবাসের ধাক্কায় বাইক আরোহী এক যুবকের মৃত্যু হয়েছে। পুলিস জানিয়েছে, মৃতের নাম সুখসোনা বাউরি(২৬)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেসরকারি মিনিবাসটি আসানসোল থেকে গৌরাণ্ডি অভিমুখে যাচ্ছিল। বিপরীত দিক থেকে একটি বাইকে তিন যুবক আসছিলেন। বালিয়াপুরের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি বাসের তলায় ঢুকে যায়। তিন যুবকই জখম হন। পুলিস তাঁদের উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষণা করেন। বাকি দু’জনের চিকিৎসা চলছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ