সংবাদদাতা, বর্ধমান: মেমারি থানার কল্যাণপুরে মোটর ভ্যান উল্টে এক যুবকের মৃত্যু হয়েছে। মৃতের নাম কৌশিক সাঁতরা(৩১)। দুর্ঘটনায় আরও দু’জন জখম হয়েছেন। তাঁরা বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। কল্যাণপুরেই তিনজনের বাড়ি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বিকেলে তাঁরা মোটর ভ্যানে মাইক সেট মেমারিতে দিতে যাচ্ছিলেন। পথে নিয়ন্ত্রণ হারিয়ে মোটর ভ্যানটি উল্টে যায়। তাতে তিনজন জখম হন। স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে তাঁদের বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসক কৌশিককে মৃত ঘোষণা করেন।
Advertisement
রায়নায় লরির ধাক্কায় বৃদ্ধের মৃত্যু: রায়না থানার বাঁকুড়া মোড়ে লরির ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মৃতের নাম রুস্তম আলি মীর(৭২)। তাঁর বাড়ি রায়না থানার বাবরকপুরে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে বাঁকুড়া মোড়ে তিনি দাঁড়িয়েছিলেন। সেই সময় একটি লরি তাঁকে ধাক্কা মারে। স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিস লরিটিকে বাজেয়াপ্ত করেছে।
মহম্মদবাজারে বাইক থেকে পড়ে মৃত্যু: বীরভূমের মহম্মদবাজারে বাইক থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। মৃতের নাম রফিক আনসারি(২৮)। দিনকয়েক আগে তিনি বাইক নিয়ে বাড়ি ফিরছিলেন। আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে বাইক থেকে তিনি পড়ে যান। গুরুতর জখম অবস্থায় স্থানীয় বাসিন্দারা তাঁকে সিউড়ি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। শনিবার সকালে তিনি মারা যান।
বর্ধমানে যুবকের অস্বাভাবিক মৃত্যু: বর্ধমান শহরের শাঁখারিপুকুরের হাউজিং কলোনিতে এক যুবকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। মৃতের নাম সোমলা হাঁসদা(১৯)। শুক্রবার রাতে বাড়িতেই তাঁকে ঝুলতে দেখেন পরিবারের লোকজন। তড়িঘড়ি শাড়ি কেটে নামিয়ে তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি আত্মঘাতী হয়েছেন বলে প্রাথমিকভাবে পুলিসের অনুমান। তবে, তাঁর আত্মহত্যার কারণ নিয়ে ধন্দে পরিবারের লোকজন।
দেওয়ানদিঘিতে মহিলা আত্মঘাতী: দেওয়ানদিঘি থানার জামাড়ে কীটনাশক খেয়ে এক মহিলা আত্মঘাতী হয়েছেন। মৃতার নাম মিনতি সাঁতরা(৪৫)। দিনকয়েক আগে বাড়িতে তিনি কীটনাশক খান। তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার রাতে তিনি মারা যান। পরিবারের দাবি, তিনি নানা অসুখে ভুগছিলেন। ইদানীং তাঁর শারীরিক সমস্যা বেড়ে যায়। রোগযন্ত্রণা সহ্য করতে না পেরে তিনি আত্মঘাতী হয়েছেন।