Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

মেমারিতে মহিলা আত্মঘাতী

মেমারিতে মহিলা আত্মঘাতী
  • ১১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বর্ধমান: মেমারি থানার চাঁচাইয়ের নীলকুঠি এলাকায় এক মহিলার অস্বাভাবিক মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে পরিবারের লোকজন ঘরে ফাঁস লাগানো অবস্থায় তাঁকে ঝুলতে দেখেন। তড়িঘড়ি তাঁকে মেমারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃতার নাম স্বপ্না সরকার(৪১)। সাংসারিক অশান্তির কারণে তিনি আত্মঘাতী হয়েছেন বলে পরিবারের দাবি।
Advertisement
পথ দুর্ঘটনায় যুবকের মৃত্যু: ঝাড়খণ্ডের শিলপাহাড়ী এলাকায় পথ দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। মৃতের নাম সুনীল মুর্মু(২৩)। দিনকয়েক আগে বাইক নিয়ে বাড়ি ফেরার সময় তিনি দুর্ঘটনার কবলে পড়েন। তাঁকে প্রথমে রানিশ্বর হাসপাতালে ও পরে বীরভূমের সিউড়ি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। রবিবার রাতে তিনি মারা যান।
Advertisement
সম্পর্কিত সংবাদ