Bartaman Logo
২৭ মে, ২০২৬

মুম্বইতে কমার্শিয়াল বিল্ডিংয়ে আগুন, কালো ধোঁয়ায় ছেয়ে আকাশ, দ্রুত হাজির দমকল

মুম্বইতে কমার্শিয়াল বিল্ডিংয়ে আগুন, কালো ধোঁয়ায় ছেয়ে আকাশ, দ্রুত হাজির দমকল
  • ১৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
মুম্বই, ১৫ ডিসেম্বর: বাণিজ্য নগরী মুম্বইয়ের একটি বাণিজ্যিক বহুতলে আগুন। আজ ছুটির দুপুরের এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে মুম্বইয়ের ওরলি এলাকায়। এই এলাকারই কমার্শিয়াল বিল্ডিং পুনম চেম্বার্সে আগুন লাগার ঘটনা ঘটেছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে হাজির হয়েছে দমকল। আগুন নেভানোর কাজ শুরু করা হয়েছে। ঘটনার খবর পাওয়া মাত্রই সেখানে পৌঁছেছেন আদিত্য ঠাকরে।
Advertisement
মুম্বই ফায়ার ব্রিগেড সূত্রে খবর, আজ রবিবার সকাল ১১.৩৯ নাগাদ আগুন লাগে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে সাত তলা বহুতলটির দ্বিতীয় তলা থেকে আগুন লেগেছিল। যদিও এখনও আগুন লাগার কারণ খুঁজে পাওয়া যায়নি। পাশাপাশি, এখনও হতাহতের কোনও খবর সামনে আসেনি।
ঘটনাস্থল থেকে সামনে আসা বিভিন্ন ছবি ও ভিডিও থেকে দেখা গিয়েছে, কালো ধোঁয়ায় চতুর্দিক ছেয়ে রয়েছে। তবে দমকলকর্মীরা বিল্ডিংয়ের আগুন প্রায় নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন। আপাতত কোনও হতাহতের খবর সামনে না এলেও  পুনম চেম্বার্সের সামনে অ্যাম্বুল্যান্স ও বেশ কয়েকজন হাসপাতাল কর্মী মোতায়েন করা হয়েছে।
আদিত্য ঠাকরে ঘটনাস্থল থেকে সাংবাদিকদের জানান, “দমকলের ইঞ্জিনগুলো আগুন নেভানোর কাজ শুরু করেছে। খুব তাড়াতাড়ি কুলিং অপারেশনও শুরু হবে।”
সম্পর্কিত সংবাদ