Bartaman Logo
২৭ মে, ২০২৬

মুম্বই চিটফান্ড কাণ্ডে ইউক্রেন যোগ, জড়িত এক মহিলাও

মুম্বই চিটফান্ড কাণ্ডে ইউক্রেন যোগ, জড়িত এক মহিলাও
  • ১৩ জানুয়ারি, ২০২৫ ০০:০০
মুম্বই: কম বিনিয়োগে বিপুল মুনাফার টোপ। ইতিমধ্যেই দেশের বাণিজ্য নগরী মুম্বইকে নাড়িয়ে দিয়েছে চিটফান্ড জালিয়াতি। প্রতারণার শিকার শতাধিক মানুষজন। এই দুর্নীতির তদন্তে উঠে এল চাঞ্চল্যকর এক তথ্য। জানা গিয়েছে, এর নেপথ্যে রয়েছে এক মহিলা সহ দু’জন। এরা দু’জনেই ইউক্রেনের নাগরিক। সম্প্রতি মুম্বইয়ের একটি নামী সংস্থার অলঙ্কার দুর্নীতির তদন্তে নামে মুম্বই পুলিসের আর্থিক দুর্নীতি দমন শাখা। সেখানেই গোটা বিষয়টির সঙ্গে ইউক্রেনের বাসিন্দা আর্টেম ও অলেনা স্টোইনের যোগসূত্রের সন্ধান মেলে। ইতিমধ্যেই অভিযুক্ত দু’জনের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। 
Advertisement
পুলিস সূত্রে খবর, সোনা ও রুপোয় বিনিয়োগ করে বড়সড় লাভের ফাঁদ পেতেছিল এই দুই ভিনদেশী। এমনকী সাধারণ মানুষের আস্থা অর্জন করতে লটারিতে পুরস্কার হিসেবে ১৪ জনকে বিলাসবহুল গাড়িও দেওয়া হয়েছিল। এর জেরে একের পর এক গ্রাহক সহজেই বিনিয়োগে রাজি হন। আপাতত সবই ঠিক ছিল। কিন্তু গত সপ্তাহে হঠাৎ ওই অলঙ্কার সংস্থার ছ’টি স্টোর বন্ধ হয়ে যায়। এর জেরে শতাধিক বিনিয়োগকারীর মাথায় আকাশ ভেঙে পড়ে। অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিস।
সম্পর্কিত সংবাদ