Bartaman Logo
২৭ মে, ২০২৬

মুম্বই বিলবোর্ড বিপর্যয়: সাত মাস পর ধৃত মূল অভিযুক্ত

মুম্বই বিলবোর্ড বিপর্যয়: সাত মাস পর ধৃত মূল অভিযুক্ত
  • ১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
মুম্বই: সাত মাস পলাতক ছিলেন। অবশেষে পুলিসের জালে জড়ালেন মুম্বইয়ের ঘাটকোপারে বিলবোর্ড বিপর্যয়ের মূল অভিযুক্ত আরশাদ খান (৪২)। উত্তরপ্রদেশের লখনউ থেকে গ্রেপ্তার করা হয়েছে তাঁকে। মঙ্গলবার এই খবর জানিয়েছে মুম্বই পুলিস। পুলিস সূত্রে খবর, তদন্ত চলাকালীন গোয়েন্দারা জানতে পারেন, বেআইনিভাবে ওই বিলবোর্ডটি লাগিয়েছিল একটি বেসরকারি সংস্থা। তারা প্রায় ৮২ লক্ষ টাকা পাঠিয়েছিল আরশাদের সঙ্গে যুক্ত কয়েকজন ব্যক্তিকে। প্রাথমিকভাবে তাঁর বিবৃতি নেওয়া হয়েছিল। তবে তারপর থেকেই পলাতক ছিলেন আরশাদ। কিছুতেই মুম্বই পুলিসের বিশেষ তদন্তকারী দলের সামনে আসেননি। গত কয়েক মাস ধরে বারবার এক জায়গা থেকে অন্য জায়গায় পালিয়ে বেড়াচ্ছিলেন। রবিবার তাঁকে গ্রেপ্তার করা হয় লখনউ থেকে। প্রাক্তন জিআরপি কমিশনার কায়সার খালিদের স্ত্রীয়ের ব্যবসায়িক সহযোগী ছিলেন আরশাদ। মুম্বইয়ের এই ঘটনার পর গাফিলতির অভিযোগে কায়সারকে সাসপেন্ড করা হয়। গত ১৩ মে প্রবল ঝড়ে পেট্রল পাম্পে ভেঙে পড়েছিল দৈত্যাকৃতি বিলবোর্ডটি। অভিযোগ, বৃহন্মুম্বই পুরসভার (বিএমসি) অনুমতি ছাড়াই সেখানে গড়ে উঠেছিল বিলবোর্ডটি। এই ঘটনায় ১৭ জনের মৃত্যু হয়। আহত হন প্রায় ৮০ জন।
Advertisement
সম্পর্কিত সংবাদ