নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: অতীন্দ্র মাল্টিপ্লেক্সের ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে একাধিক সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে শহরের সমস্ত নামী রেস্তরাঁকে নিয়ে একটি জরুরি বৈঠক হবে বলে ঠিক হয়েছে। তাতে বারাকপুরের মহকুমা শাসক সৌরভ বারিক, পুরসভার চেয়ারম্যান উত্তম দাস, দমকল ও পুলিসকর্তারা উপস্থিত থাকবেন। রেস্তরাঁগুলিতে অগ্নি নির্বাপণের কী কী ব্যবস্থা রয়েছে, তা দেখা হবে সেখানে। রেস্তরাঁ চালানোর জন্য প্রয়োজনীয় অনুমতি রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হবে।
Advertisement
এদিকে, অগ্নিকাণ্ডের পর ফরেনসিক তদন্ত হবে বলে টি এখনও বন্ধ। এজন্য পুরসভা বা অন্য কোনও এজেন্সি সেভাবে তদন্ত শুরু করতে পারছে না। এনিয়ে শুক্রবার বারাকপুর পুরসভার চেয়ারম্যান মহকুমা শাসকের সঙ্গে আলোচনা করেন। মহকুমা শাসক বিষয়টি নিয়ে দমকল আধিকারিকদের সঙ্গে আলোচনা করবেন বলে জানিয়েছেন।



