সিরিজ হোক বা সিনেমা— বর্তমানে যে কোনও মাধ্যমে তাক লাগাচ্ছেন অভিনেত্রী ওয়ামিকা গাব্বি। তাঁর অভিনয় দক্ষতা প্রশংসিত সর্বস্তরে। পাশাপাশি নায়িকার ফ্যাশন সেন্সও চমকপ্রদ। একাধিক ফ্যাশন মঞ্চে তাঁর উপস্থিতি নজর কেড়েছে। এবার আরও এক ধাপ এগিয়ে গেলেন অভিনেত্রী। প্রথমবার ইতালির মিলান ফ্যাশন উইকে যোগ দেওয়ার সুযোগ পেয়েছেন নায়িকা। আন্তর্জাতিক মঞ্চের ফ্যাশন সরণিতে সুযোগ পেয়ে খুশি অভিনেত্রী বলেন, ‘আমি মানুষটা কেমন, ফ্যাশনের মাধ্যমে তার অনেকটা পরিচয় পাওয়া যায়। মিলান ফ্যাশন উইকে অংশ নেওয়ার অর্থ স্বপ্নের আরও খানিকটা কাছে পৌঁছে যাওয়া। এখানে সৃজনশীলতার কোনও সীমাবদ্ধতা নেই। সেই অভিজ্ঞতা অর্জন করার জন্য মুখিয়ে রয়েছি।’ এই মঞ্চ থেকে অভিনয়েরও সুযোগ আসতে পারে তাঁর।



