Bartaman Logo
১৪ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

মল্লারপুরে পথ দুর্ঘটনায় কিশোরের মৃত্যু, জখম ১  

মল্লারপুরে পথ দুর্ঘটনায় কিশোরের মৃত্যু, জখম ১
 
  • ১৭ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, রামপুরহাট: মল্লারপুরে পথ দুর্ঘটনায় নাবালক বাইক চালকের মৃত্যু হল। ঘটনায় আর এক নাবালক বাইক আরোহী রামপুরহাট মেডিক্যালে চিকিৎসাধীন। পুলিস জানিয়েছে, মৃতের নাম তাজিরুল শেখ(১৪)। বাড়ি মল্লারপুর থানার বিশিয়া গ্রামে। জখম নাবালকের বাড়িও একই গ্রামে। বুধবার রাতে তারা বাইক চালিয়ে মল্লারপুরের শিবগ্রামে মেলা দেখতে যাচ্ছিল। তারাপীঠ সাঁইথিয়া রোডের হাজিপুর গ্রামের কাছে রাস্তায় নির্মীয়মাণ কালভার্টের নীচে বাইক নিয়ে পড়ে যায় তারা। স্থানীয় বাসিন্দারা গুরুতর জখম অবস্থায় তাদের উদ্ধার করে রামপুরহাট মেডিক্যালে ভর্তি করেন। কিছুক্ষণের মধ্যে সেখানেই তাজিরুলের মৃত্যু হয়। মৃতের কাকা বাইতুল শেখ বলেন, দুর্ঘটনায় ভাইপোর মৃত্যু হয়েছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ