Bartaman Logo
২০ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

মল্লারপুরে অবৈধ বালিঘাটে পুলিসি অভিযান, ধৃত ২

মল্লারপুরে অবৈধ বালিঘাটে পুলিসি অভিযান, ধৃত ২
  • ১৬ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, রামপুরহাট: মঙ্গলবার রাতে মল্লারপুরের বেজুরি গ্রামে অবৈধ ঘাটে অভিযান চালিয়ে পুলিস দু’টি বালি বোঝাই ট্রাক্টর আটক করেছে। এই ঘটনায় দুই বালি পাচারকারীকে গ্রেপ্তার করেছে। বুধবার ধৃতদের রামপুরহাট আদালতে তোলা হয়। বিচারক তাদের জেল হেফাজতের নির্দেশ দেন। পুলিস জানিয়েছে, ধৃতরা হল সুরেজামাল শেখ ও সালাউদ্দিন শেখ। প্রথম জনের বাড়ি বেজুরি গ্রামে। অপরজন মল্লারপুর থানার গদাধরপুর বাজার পাড়ার বাসিন্দা। 
Advertisement
স্থানীয় সূত্রের খবর, বেজুরি গ্রামের দ্বারকা নদ থেকে মাফিয়ারা দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালি তুলে পাচারের কাজ চালিয়ে আসছে। রাজনৈতিক মদতপুষ্ট হওয়ায় গ্রামবাসীরা তাদের বিরুদ্ধে মুখ খোলার সাহস দেখান না। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমে বালি পাচার নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। এরপরই নড়েচড়ে বসে পুলিস প্রশাসন। অবৈধ ঘাটগুলিতে পুলিস প্রায়ই অভিযান চালাচ্ছে। তারপরও বেজুরি গ্রামে বেপরোয়া ভাবে অবৈধ বালি উত্তোলন চলছিল। খবর পেয়ে মঙ্গলবার রাতে পুলিস অভিযান চালায়। তাঁরা জানিয়েছেন, এই ধরণের অভিযান প্রায়ই চলবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ