Bartaman Logo
২০ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

মল্লারপুরে ঝুলন্ত দেহ উদ্ধার

মল্লারপুরে ঝুলন্ত দেহ উদ্ধার
  • ১১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, রামপুরহাট: মল্লারপুরে গাছ থেকে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হল। পুলিস জানিয়েছে, মৃতের নাম সুকুল মার্ডি(৪৫)। বাড়ি রামপুরহাটের কুতুবপুর গ্রামে। রবিবার দুই ছেলেকে নিয়ে মল্লারপুরের মালঞ্চি গ্রামে আত্মীয়ের বাড়ি বেড়াতে আসেন ওই ব্যক্তি। সোমবার সকালে আত্মীয়ের বাড়ির অদূরে একটি গাছে তাঁকে গলায় দড়ি জড়িয়ে ঝুলতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তড়িঘড়ি তাঁকে নামিয়ে রামপুরহাট মেডিক্যালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরিবারের সদস্যরা জানিয়েছেন, পারিবারিক অশান্তির জেরে ওই ব্যক্তি আত্মহত্যা করেছেন। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ