Bartaman Logo
১৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

বিধায়কের ফোন হ্যাক করে টাকা চেয়ে মেসেজ, থানায় অভিযোগ

ফলতার বিজেপি বিধায়ক দেবাংশু পান্ডার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করে টাকা চাওয়া হচ্ছে। এমনই অভিযোগ উঠেছে।

বিধায়কের ফোন হ্যাক করে টাকা চেয়ে মেসেজ, থানায় অভিযোগ
  • ১১ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: ফলতার বিজেপি বিধায়ক দেবাংশু পান্ডার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করে টাকা চাওয়া হচ্ছে। এমনই অভিযোগ উঠেছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা গিয়েছে, বিধায়কের হোয়াটসঅ্যাপ নম্বর ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির কাছে টাকা চেয়ে মেসেজ পাঠানো হচ্ছে। পাশাপাশি দেখা করার প্রস্তাব এবং হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ। বিষয়টি প্রথমে বিধায়ককে ফোন করে জানান ডায়মন্ডহারবারের নায়াপাড়ার এক বাসিন্দা। এরপর তড়িঘড়ি ডায়মন্ডহারবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন দেবাংশুবাবু। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বিধায়ক বলেন, বিধানসভা নির্বাচনের আগে আমার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল। এবার হোয়াটসঅ্যাপও হ্যাক করা হয়েছে। ওই নম্বর থেকে টাকা চেয়ে কোনো মেসেজ বা হুমকি এলে কেউ যেন সেই ফাঁদে পা না দেন, সেই আবেদনও জানিয়েছেন তিনি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ