সংবাদদাতা, বারুইপুর: ১৪ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। মা বাড়িতে না থাকার সুযোগ নিয়ে দিনের পর দিন মদ্যপ অবস্থায় মেয়েকে ধর্ষণ করত বাবা। রবিবারও তেমনই হয়েছিল। এরপরে মেয়েটি তার মাকে ঘটনা জানায়। তারপরেই অভিযুক্তকে ধরে এলাকার লোকজন বেঁধে রেখে গণধোলাই দেয়। খবর দেওয়া হয় বারুইপুর থানায়। পুলিস এলাকায় এসে গুণধর বাবাকে গ্রেপ্তার করে। নাবালিকার শারীরিক পরীক্ষার জন্য বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিস জানিয়েছে, অভিযুক্ত দুই মাস ধরে মেয়ের সঙ্গে এমন জঘন্য কাজ করছিল। বাবার এই কাজ সহ্য করতে না পেরে শেষে মেয়ে কান্নাকাটি করে সব মাকে বলে। এরপরেই থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।



