Bartaman Logo
২৭ মে, ২০২৬

মেজাজ হারালেন অজিত পাওয়ার

মেজাজ হারালেন অজিত পাওয়ার
  • ৭ জানুয়ারি, ২০২৫ ০০:০০
বারামতী: বিতর্কে জড়ালেন মহারাষ্ট্রের জোট সরকারের উপ মুখ্যমন্ত্রী তথা এনসিপি নেতা অজিত পাওয়ার। সম্প্রতি নিজের গড় বারামতী সফরে গিয়েছিলেন শারদ পাওয়েরর ভাইপো। রবিবার সেখানে একটি সভায় ভাষণ দেওয়ার সময়ই হঠাৎই মেজাজ হারান অজিত। তিনি বলেন, ‘ভোট দিয়ে মাথা কিনে নিয়েছেন নাকি?’ অজিতের ক্ষোভ এতেই থামেনি। তিনিআরও  বলেন, ‘ভোট দিয়েছেন বলে আমার মনিব বা বস  হয়ে হয়ে যাননি। আপনারা আমাকে এখন খেতমজুর বানিয়ে দিয়েছেন? উপ মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের জেরে বিতর্ক দানা বেঁধেছে। সমালোচনায় সরব হয়েছে বিরোধীরা। শাসক শিবির অবশ্য তাঁর ওই মন্তব্যকে খাটো করে দেখাতে চেয়েছে। মন্ত্রী তথা শিবসেনা নেতা সঞ্জয় শ্রীসাত বলেছেন, রাগের বশে বলে ফেলেছেন অজিত। একে এত গুরুত্ব দেওয়ার কিছু নেই। 
Advertisement
সম্পর্কিত সংবাদ