Bartaman Logo
৯ জুন, ২০২৬

দেশের প্রথম, পূর্ণ সাক্ষর রাজ্য মিজোরাম

পূর্ণ সাক্ষর রাজ্য। দেশের প্রথম রাজ্য হিসেবে এই স্বীকৃতি পেল মিজোরাম। মঙ্গলবার রাজ্যের মুখ্যমন্ত্রী লালডুহোমা এই ঘোষণা করেন।

দেশের প্রথম, পূর্ণ সাক্ষর রাজ্য মিজোরাম
  • ২৩ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

বিশেষ সংবাদদাতা, আইজল: পূর্ণ সাক্ষর রাজ্য। দেশের প্রথম রাজ্য হিসেবে এই স্বীকৃতি পেল মিজোরাম। মঙ্গলবার রাজ্যের মুখ্যমন্ত্রী লালডুহোমা এই ঘোষণা করেন। মিজোরাম বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে এই ঘোষণার সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী জয়ন্ত চৌধুরীও। মুখ্যমন্ত্রী বলেন,‘আজকের দিনটি আমাদের রাজ্যের জন্য ঐতিহাসিক। আগামী কয়েক প্রজন্ম এই দিনটি মনে রাখবে।’ অনুষ্ঠানে ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ভানলালথলানাও। 

Advertisement

কেন্দ্রীয় সরকারের ‘আন্ডারস্ট্যান্ডিং লাইফলং লার্নিং  ফর অল ইন সোসাইটি’ (উল্লাস) প্রকল্পের আওতায় দেশের প্রথম পূর্ণ সাক্ষর রাজ্যের স্বীকৃতি পেয়েছে মিজোরাম। কেন্দ্রের উল্লাস প্রকল্পের আওতায় সাক্ষরতার হার কমপক্ষে ৯৫ শতাংশ হলেই পূর্ণ সাক্ষরতার স্বীকৃতি মিলবে বলে জানানো হয়েছিল। উত্তর পূর্বের এই রাজ্যের সাক্ষরতার হার ৯৮.২ শতাংশ। আর এই সাফল্যের স্বীকৃতি হিসেবে দেশের প্রথম পূর্ণ সাক্ষর রাজ্যের শিরোপা মিলল মিজোরামের।  উল্লেখ্য, ২০১১ সালের জনগণনা অনুয়ায়ী, কেরলে সাক্ষরতার হার ছিল  ৯৪ শতাংশ। যা ছিল গোটা দেশের মধ্যে সবচেয়ে বেশি।। এদিকে ভারত সরকারের শিক্ষা মন্ত্রকের পক্ষ থেকে মিজোরামকে পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসেবে স্বীকৃতির যে পোস্টার প্রকাশ করেছে তা নিয়ে দেখা দিয়েছে বিতর্ক। সেই পোস্টারটিতে লেখা রয়েছে ‘স্টেট অব ভারত’। সাধারণত কোন ইংরেজি পোস্টারে ‘স্টেট অব ইন্ডিয়া’ লেখা থাকে।

Advertisement
সম্পর্কিত সংবাদ