Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

সিবিআই অফিসার পরিচয় দিয়ে সোনার গয়না হাতিয়ে চম্পট দুস্কৃতিদের

দিনদুপুরে প্রকাশ্যে মানুষকে বোকা বানিয়ে ডাকাতি। সিবিআই অফিসার পরিচয় দিয়ে এক প্রাক্তন সেনাকর্মীর থেকে সোনার গয়না হাতিয়ে চম্পট দিল দুজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি

সিবিআই অফিসার পরিচয় দিয়ে সোনার গয়না হাতিয়ে চম্পট দুস্কৃতিদের
  • ২ মার্চ, ২০২৬ ১৬:০৩
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: দিনদুপুরে প্রকাশ্যে মানুষকে বোকা বানিয়ে ডাকাতি। সিবিআই অফিসার পরিচয় দিয়ে এক প্রাক্তন সেনাকর্মীর থেকে সোনার গয়না হাতিয়ে চম্পট দিল দুজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি শহরে। 

Advertisement

ভুক্তভোগী প্রাক্তন সেনা কর্মী দীপক কুণ্ড জানান, সকালে তিনি বাজার করতে গিয়েছিলেন এমন সময় দু'জন অজ্ঞাত পরিচয় ব্যক্তি বাইক নিয়ে এসে তার সামনে দাঁড়ায়। নিজেদের সিবিআই অফিসার বলে পরিচয়পত্রও দেখান তারা। এরপরে শুরু হয় নানান রকম প্রশ্ন। কয়েকজনের নাম বলতে তিনি তাদের চেনেন না বলতেই গলার চেন, হাতে সোনার আংটি কেন পড়ে আছেন তা জানতে চায় তারা। সেসব খুলে রাখতে বলেন দুষ্কৃতীরা। চেন, আংটি সব খুলে পকেটে রাখতে বলে ওরা। একটা কাগজও এগিয়ে দেন। সেই কাগজে ওইগুলি মুড়িয়ে রাখার প্রস্তাব দেয়। কিন্তু চোখের নিমেষেই সেই কাগজের পুঁটুলি বদলে ফেলে দুস্কৃতিরা। কিছুদূর যাওয়ার পর স্কুটারের ডিকি খুলে কাগজের মোড়ক খুলতেই তিনি দেখেন সেটির ভিতরে সোনার চেন ও আংটি নেই। তার বদলে রয়েছে কয়েকটি পাথরের টুকরো।

এই নিয়ে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। পুলিশ ঘটনার তদন্ত করছে বলে জানিয়েছেন। কীভাবে প্রকাশ্য দিনদুপুরে এভাবে ফাঁদ পেতে ডাকাতি করছে একদল দুস্কৃতি তা খতিয়ে দেখছে পুলিশ। 

Advertisement
সম্পর্কিত সংবাদ