শ্রীনগর: রুটিন টহলে বেরিয়ে দুর্ঘটনার শিকার ৬ জওয়ান। মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলার নৌসেরা সেক্টরের কাছে টহল দিচ্ছিলেন গোর্খা রাইফেলসের জওয়ানরা। খাম্বা ফোর্টের কাছে বিস্ফোরণে জখম হন তাঁরা। এক আধিকারিক জানিয়েছেন, চোরাচালান এবং জঙ্গি অনুপ্রবেশ রুখতে নিয়ন্ত্রণ রেখার কাছে ফরওয়ার্ড এরিয়ায় ল্যান্ডমাইন পুঁতে রাখা আছে। বিন্দু বিন্দু ভাবে পুরো সীমান্ত জুড়েই বিছিয়ে রয়েছে মাইনের জাল। সেগুলির সন্ধান জানা থাকে সেনার। টহলের সময় সেই এলাকাগুলি এরিয়ে চলেন জওয়ানরা। মঙ্গলবার টহলের সময় এক জওয়ান এরকমই কোনও মাইনে পা দিতেই বিস্ফোরণ হয় বলে মনে করা হচ্ছে।



